শুক্রবার, ১৫ মে ২০২৬

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদ

‘‌‌‌‍নির্বাচনের যে পরিস্থিতি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ভিত্তিহীন অভিযোগ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে—জামায়াত ও এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের যে পরিস্থিতি, তাতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে। কারও বা কোনো দলের যদি অভিযোগ থাকে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। তবে সেই অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে।

তিনি আরও বলেন, হাওয়ার ওপর ভর করে অভিযোগ করা ঠিক নয়। এ ধরনের অভিযোগ গণতন্ত্রকে দুর্বল করে। পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে প্রথমদিককার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারতের পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে তারেক রহমানের। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...