মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কৃত্রিম গ্যাস সংকটের চেষ্টাকে ভেস্তে দিলো জেলা প্রশাসনের অভিযান

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে গৃহস্থালি খাবার হোটেলে বহুল ব্যাবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দৈনন্দিন জীবনে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টির করে গ্রাহকের কাছে চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে সঙ্ঘবদ্ধ মজুদদারদের বিরুদ্ধে।অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারনে গত কয়েক দিনে হয়রানির স্বীকার হচ্ছেন গ্রাহকরা।

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরের কয়েকটি জায়গায় অবৈধভাবে গুদামে সিলিন্ডার গ্যাস মজুদ রাখার অভিযোগে,ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

এসময় জেলা সদরের বনরুপা এলাকা সহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে, গুদামে অতিরিক্ত সিলিন্ডার গ্যাস মজুদ রাখার দায়ে সিলিন্ডার গ্যাস ডিলারদের বিভিন্ন অংকের জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো: খালেদ ভূঁইয়া। এসময় তিনি বলেন,গোপনে সিলিন্ডার গ্যাস মজুত রেখে সংকট তৈরির তথ্য পেয়ে আজ অভিযানে নেমে সত্যতা পেয়েছি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে নতুন ও সৎ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে।”

তিনি বলেন,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

এদিকে জেলা প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারির দাবি জানান স্থানীয় জনসাধারণ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...