সোমবার, ৬ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে হরিণ, ভাল্লুক ও বানর উদ্ধার

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বনবিভাগ ও ওয়াইল্ড লাইফ ডিভিশন চট্টগ্রামের যৌথ অভিযানে ৬ টি হরিণ, ১ টি ভাল্লুক ও ২ টি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদরের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে দুই স্থান থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। 

জানা যায়, তেতুলতলা গ্রামে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বসত বাড়ি ও বাগান বাড়িতে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী ছিল। বিভিন্ন শিকারির কাছ থেকে তিনি এসব প্রাণী সংগ্রহ করেছেন বলে বন বিভাগের ইনফোর্সমেন্ট টিমের কাছে স্বীকার করেছেন।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াইল্ড লাইফ বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে ৬ টি হরিণ, ২ টি বানর ও ১ টি ভাল্লুক উদ্ধার করা হয়।

সাবেক এক জনপ্রতিরিধির হেফাজতে এসব বন্যপ্রাণী ছিল। তিনি প্রাথমিক ভাবে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করায় আইনী ব্যবস্থা নেয়া হয়নি। বন্যপ্রাণী ঘর বাড়িতে লালন পালনের বিধান নেই বুঝতে পেরে তিনি বন বিভাগকে হস্তান্তর করে দেন। উদ্ধারকৃত বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ চট্টগ্রাম বিভাগের মাধ্যমে ডুলহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

আরও পড়ুন

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...