মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত, অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ ও বিদ্যুৎ উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত ভালো সিদ্ধান্ত নেয়নি। এটি একটি আবেগনির্ভর বিষয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা ছিল যথাযথ ও সঠিক।

তিনি আরও বলেন, আশা করা হচ্ছে, এই ঘটনাটি এখানেই শেষ হবে এবং বিষয়টি আর বাড়তে দেওয়া হবে না। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।

ভারত-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব সিদ্ধান্তের কারণে দুই দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। ভারত থেকে যেসব পণ্য আমদানির কথা রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি হবে না। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের অর্থ ও বাণিজ্যে পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, মোস্তাফিজকে খেলা থেকে বাদ দিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তা ভালো হয়নি। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করেছে, যা একটি সঠিক সিদ্ধান্ত। ভারত যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, সেটি পরবর্তীতে তারাও বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের একযোগে সশস্ত্র হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। পুরো এলাকা...

দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেব না: এসপি মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরকে...