বুধবার, ৫ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচন না হলে আবারও কলঙ্কিত হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান: নির্বাচন কমিশনার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিগত সময়ের নির্বাচনে শুধু নির্বাচন বা নির্বাচন কমিশনই নয়, দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি ও দুর্বল নির্বাচন ব্যবস্থা ছিল জুলাই আন্দোলনের অন্যতম পটভূমি। আমরা যদি এ বিষয়টি উপলব্ধি করতে পারি, তবে ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না।সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। বিষয়টি আমাদের সবাইকে গভীরভাবে উপলব্ধি করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে সহায়তা করবে এবং গোয়েন্দা তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন। এখন থেকেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে—যেন কোনো অবস্থাতেই এই নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়। সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই আমাদের মূল দায়িত্ব।

নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে আইনের আলোকে দায়িত্ব পালন করতে হবে। কোনো পক্ষাবলম্বন না করে পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃঢ়ভাবে দায়িত্ব পালন করা।

এর আগে ও পরে, দুপুরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আরেকটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলার বিভিন্ন দপ্তরের সামরিক কর্মকর্তা, বিজিবি ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...