বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ৫ দিন ব্যাপী গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) মাহফিল শুরু

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠন এর ৫ দিন ব্যাপী ২১তম মাহফিল শুরু হয়েছে। 

শুক্রবার (২জানুয়ারি) থেকে সংগঠনের ব্যাবস্থাপনায় উপজেলার সারোয়াতলীর কনজুরী খানকায়ে গাউসুল আজম দস্তগীরে (র.) এ রহমাতুল্লিল আলামীন (দঃ) এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (র.)  ৫ দিন ব্যাপী মাহফিল উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দ.)’র মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

আগামী ৫ ও ৬ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত ২দিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবা, বিভিন্ন বিষয় ভিত্তিক কিতাব বিতরণ, বাদে এশা থেকে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল ও খানা-মেজবানীর আয়োজন গ্রহণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য অসংখ্য আলেম-ওলামা, পীর মাশায়েখ, লেখক, সাংবাদিক, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্ট সকলকে ও আশেক ভক্তদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...