মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলা শিশুসাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ‘ছড়ার জাদুকর’ খ্যাত সুকুমার বড়ুয়া শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে রাউজানের গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন।

বাংলা শিশুসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ছড়াকার সুকুমার বড়ুয়া প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে অনন্য অবস্থান তৈরি করেন। তাঁর ছড়ায় ব্যঙ্গ, রস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক সচেতনতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’ ও ‘চিচিং ফাঁক’ ‘কিছু না কিছু’  নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া,  প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (দুই খণ্ড), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা ও জীবনের ভেতরে বাইরে-এর মতো কালজয়ী বইগুলো তাঁকে ছড়াসম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই সাহিত্যযাত্রায় তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ উপাধিতে ভূষিত হন। তাঁর সৃষ্টিশীল ছড়াগুলো প্রজন্মের পর প্রজন্ম বাংলা শিশুসাহিত্যে আলো ছড়িয়ে যাবে।

১৯৩৮ সালের ৫ জানুয়ারি রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। বাবার নাম সর্বানন্দ বড়ুয়া ও মা কিরণ বালা বড়ুয়া।
গহিরা গ্রামের শিক্ষক প্রতাপ চন্দ্র বড়ুয়ার মেয়ে ননী বালার সাথে ১৯৬৪ সালের ২১ এপ্রিল তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে সুকুমার বড়ুয়া তিন মেয়ে এবং এক ছেলের জনক।

তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে। পরবর্তীতে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি লাভ করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’।
এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

পারিবারিক সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সুকুমার বড়ুয়ার মৃত্যুর সংবাদে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...