শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় সিএনজিতে যাত্রী তুলে স্বর্ণ ছিনতাই, চালক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  বাড়িতে ফেরার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশাসহ এর চালককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে।

আটক চালকের নাম মো. সরওয়ার হোসেন (৪০)। তিনি চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ১নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার বাসিন্দা। তার পিতা জফর মিয়া। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফয়জুন্নেসা তার ভাতিজি নুসরাত জাহান মিম (৭) এবং নিজ কন্যা নুরে জান্নাত ইভা (১০)-কে নিয়ে কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকা থেকে আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে চালক ও তার সহযোগী কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে ফয়জুন্নেসার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তার মোবাইল ফোন নেওয়ারও চেষ্টা করা হলেও ছিনতাইকারীরা সেটি নিতে ব্যর্থ হয়।

ঘটনার সময় আনোয়ারা থানার এক কর্মকর্তা ব্যক্তিগত কাজে বাড়ি ফেরার পথে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলে সিএনজিটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে সার্কেল অফিসের সামনে থেকে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চালক মো. সরওয়ার হোসেনকে আটক করা হয়। তবে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগী ফয়জুন্নেসা আনোয়ারা উপজেলার বিলপুর এলাকার ইয়াকুব আলী মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি বলেন, “আমি আমার ভাতিজি ও মেয়েকে নিয়ে  বাড়িতে ফিরছিলাম । হঠাৎ এমন ভয়াবহ ঘটনার শিকার হতে হবে, তা কল্পনাও করিনি। শিশুরা ভয়ে চিৎকার করছিল। আমরা এখনো আতঙ্কের মধ্যে আছি।”

ভুক্তভোগী শিশুদের মধ্যে নুসরাত জাহান মিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার আব্দুল আজিজের কন্যা এবং নুরে জান্নাত ইভা বিলপুর এলাকার ফয়জুন্নেসার মেয়ে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “এক ব্যক্তিকে সিএনজিসহ আটক করা হয়েছে। ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...