শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলার ডোমখালী, সাহেরখালী, বামন সুন্দর ও ষোলগেট মাছঘাট পরিদর্শন করা হয়। এ সময় মাছঘাটে উপস্থিত জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ সম্পর্কে তাদের সচেতন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ এর প্রথম ধাপ আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে মোট চার ধাপে এ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...