বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পৌরশহরের ফুলকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবক কুতুবদিয়া উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইসলামনগর এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগী বেলাল হোসেন (৩২) মহেশখালী উপজেলার হোয়ানক ছণখোলা এলাকার বাসিন্দা। তিনি একজন দিনমজুর। কাজের সন্ধানে চকরিয়ায় আসার সময় অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ‘মোবাইল চোর’ সন্দেহে তার হাতে থাকা মুঠোফোনটি কেড়ে নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ সময় বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

তিনি দীর্ঘদিন ধরে পৌরশহরের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে সাধারণ পথচারীদের কাছ থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ছিনতাইকারী পুলিশ হেফাজতে রয়েছে। তার ব্যাপারে তদন্ত চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...