বুধবার, ৫ আগস্ট ২০২৬

জনসেবা রাজনীতির একটি অংশ: সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মনোনয়ন ও নির্বাচন উত্তরাধিকার সূত্রে হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, মনোনয়ন পাওয়ার মাধ্যমে আমার কাঁধে একটি দায়িত্ব ভর করা। আমি শুধু দেশবাসীর কাছে এবং চট্টগ্রামে মানুষের কাছে দোয়া চাই সমর্থন চাই যাতে আমি দায়িত্ব ১২ তারিখ পর্যন্ত চালিয়ে যেতে পারি। ভোটাররা যদি আমাকে জয়ী করেন তাহলে এ দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি। এর বাইরে আমার জয় পরাজয় নিয়ে কোনো চিন্তা মাথায় আসছে না। কারণ জনসেবা রাজনীতির একটি অংশ।

তিনি বলেন, নির্বাচনে যখন উত্তরাধিকারের কথা আসে তখন দায়িত্বের সঙ্গে আরও একটি বিশেষ চাপ যোগ হয়। তবে ব্যক্তিগতভাবে মনে করি মনোনয়ন ও নির্বাচন উত্তরাধিকার সূত্রে হওয়ার কারণ নেই, এটা দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে হয়।

আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন বর্ষীয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান। তিনি প্রয়াত হওয়ার পর বিএনপি থেকে এ আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। পরে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দুই দিন আগে চুড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়াহয় নোমানপুত্র সাঈদ আল নোমানকে।

সবার সহযোগিতা কামনা করে নোমানপুত্র বলেন, রাজনীতি, মনোনয়ন, নির্বাচন এগুলো আমার কাছে শুধু ক্ষমতার আহ্বান নয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...