বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে সড়কে ফেলে গেল বাবা-মা!

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে গেল বাবা-মা। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এঘটনা ঘটে।

এ সময় কনকনে শীতে শিশু আয়শা তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানে বলে জানায় শিশু আয়শা (৪)। শিশু দুইটি স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিম উদ্দিনের বাসায় রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় শিশু আয়শার সাথে। সে জানায় তাদের বাড়ি সাতকানিয়া মৌলভীর দোকান। তার নাম আয়শা ও ভাইয়ের নাম মোরশেদ। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক। মা-বাবার কাছ থেকে এনে তাদের খালা তাদেরকে সড়কে রেখে গেছে বলে জানায় সে।

আশ্রয়দাতা মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও শিশু দুইটিকে সড়কের পাশে কনকনে শীতে বসে থাকতে দেখে লোকজন ভিড় করে, পরে আমিও সেখানে গেলে শিশু আয়শার সাথে কথা বলে বিস্তারিত জানার পর আমার বাসায় নিয়ে আসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করি।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কথা বলতে পারছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুইশিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...