শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

গরিবে নেওয়াজ হজরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ফাতেহা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

গরিবে নেওয়াজ, সুলতানুল হিন্দ হজরত খাজা মইনুদ্দিন চিশতী সান্জরী আজমেরী (রহ.)-এর পবিত্র ওরশ শরিফ উপলক্ষে ফাতেহা, পবিত্র কোরআন শরিফ খতম, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে আওলাদেপাক ও শাজ্জাদানসীন সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর সভাপতিত্ব করেন।

মাহফিলের প্রধান মেহমান ছিলেন আওলাদেপাক ও শাজ্জাদানসীন শাহজাদা ইজাজ উদ্দিন মো. আজীম খান মুজাদ্দেদী। বক্তব্যে বক্তারা বলেন, গরিবে নেওয়াজ হজরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) ছিলেন পাক-ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলামের এক নিবেদিতপ্রাণ প্রচারক। তাঁর প্রচারিত চিশতিয়া তরিকা শুধু ভারতবর্ষেই নয়, বরং সমগ্র বিশ্বের সুফি চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে।

বক্তারা আরও বলেন, মানবপ্রেম, সহনশীলতা ও পরোপকারিতার মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছেন। তাঁর আধ্যাত্মিক শক্তি ও অনন্য নৈতিক গুণাবলির কারণেই তিনি ‘গরিবে নেওয়াজ’—অর্থাৎ গরিবদের বন্ধু—উপাধিতে ভূষিত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আবুল মনসুর, ব্যাংকার আলহাজ মো. জয়নাল আবেদীন, দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা মো. তবারক আলী, সমাজসেবক মো. মিহির সরফুদ্দীন, মো. শামসুল আলম শামসুসহ আশেকান, ভক্ত ও মুসল্লিগণ।গরিবে নেওয়াজ হজরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ফাতেহা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আওলাদেপাক ও শাজ্জাদানসীন শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান। পরে ভক্ত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ ও জুমার ব্যবস্থা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...