শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার দরগা গেটের পেছনে সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল করে গড়ে তোলা একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা বনভূমির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৭ ডিসেম্বর রাত ১০ টার সময় উক্ত অভিযানে ৫০ লাখ টাকার বনভূমির জায়গা উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।

অভিযানকালে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো.খসরুল আমীনসহ ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং ভিলেজাররা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন,কিছুদিন আগে কতিপয় দখলবাজ চক্র বনকর্মীদের অগোচরে সংরক্ষিত বনভূমি জবরদখল করে সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করেছিল। খবর পেয়ে শনিবার দুপুরে বনকর্মী ও ভিলেজারদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নবনির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বনবিভাগের বেহাত হওয়া মূল্যবান ভূমি উদ্ধার করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত বনভূমি যেন পুনরায় দখল না হয়,সেজন্য সেখানে দ্রুত ঘেরাবেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...