শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে সরকারি প্রণোদনায় বাড়ছে সরিষার আবাদ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

সরকারি প্রণোদনা পেয়ে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রান্তিক কৃষকেরা। গত বছরের তুলনায় এবার অধিক পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে। 

শীতের হিমেল হাওয়ায় কৃষকের স্বপ্ন দুলছে সরিষার মাঠে, চোখ জুড়ানো সরিষা ফুলের অপরূপ দৃশ্য দেখে যে কারোই মন জুড়িয়ে যায়।

এ বছর সরকারি প্রণোদনা নিয়ে প্রথম বারের মতো ৪০ শতক জমিতে বীণা-২০ সরিষা চাষ করেছেন আহলা করলডেঙ্গা ইউনিয়নের কৃষক মো. জামাল উদ্দিন।

তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে সরিষার বীজ বপন করেছি। এতে ঘেরা বেড়া, শ্রমিকসহ খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। এখন ফুলে ফুলে ভরে গেছে মাঠ। জানুয়ারিতে ফসল তোলা যাবে। তিনি আশা করছেন এ মৌসুমে তার জমিতে ৭-৮ মন সরিষা হবে। বাজারদর ভালো থাকলে এ চাষে তিনি লাভবান হবেন। এছাড়া সরিষা চাষে সময় ও সেচের প্রয়োজন কম। আবার বীজের কোনো সমস্যা হয় না। সময় এবং খরচ কম হওয়ায় গত বছর যারা সরিষা চাষ করেছেন, তারা ভালো লাভবান হয়েছেন। আগামীতে সরিষার আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে মাঠে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সরিষা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচলিত দেশি সরিষার চেয়ে উচ্চ ফলনশীল, জাতের বারি-১৪ ও বারি-১৭ ফলন বেশি হওয়ায় চাষিরা আগ্রহী। চাষিরা প্রতি কানি জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন।

আমুচিয়া ইউনিয়নের কৃষক মো আবদুল জলিল বলেন, আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে ৬০ শতক জমিতে বারি-১৭ সরিষা চাষ করেছেন। কয়েক দিনের মধ্যে সরিষা উঠে যাবে। এরপর আবার বোরো ধান রোপণ করবেন তিনি।

উপজেলা ‎কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪৫ হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৪০ হেক্টর। এর মধ্যে ১৫০ জন কৃষককে দেওয়া হয়েছে সরিষার প্রণোদনা। পৌরসভাসহ বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে উন্নত জাতের বারি সরিষা- ১৪, বারি- ১৭, বারি-১৮ ও বীণা সরিষা ২০ এর ২৫ টি প্রদর্শনী দেওয়া হয়েছে।

এর বাইরেও নিজস্ব উদ্যেগে অনেক কৃষক সরিষার আবাদ করেছেন। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম।

তিনি বলেন, সরিষা একটি লাভ জনক ফসল। বেশীরভাগ ক্ষেত্রে সরিষা চাষ ঝুঁকিমুক্ত। তবে প্রতি বছর সরিষা চাষের আবাদ বাড়ছে। আবাদ বৃদ্ধি করতে কৃষকদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ । তৈল জাতীয় শস্য উৎপাদন বৃদ্ধিতে সরিষা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়াসহ বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি কমাতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষকদের মধ্যে। আবাদ বাড়লে এর সুফল পাওয়া যাবে বলে জানান তিনি ।

করলডেঙ্গা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন,করলডেঙ্গায় আগে কখনো সরিষা করা হয়নি। এবার ২ হেক্টর জমিতে প্রথম বারের মতো সরিষা চাষ করেছেন এ এলাকার কৃষকেরা। সরিষা চাষে আগ্রহ বাড়াতে ১০ জনকে প্রণোদনা, ৫ জনকে বীজ সহায়তা ও ১ জন কৃষককে প্রদর্শনী দেওয়া হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ নানাভাবে উৎসাহিত করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...