বুধবার, ৫ আগস্ট ২০২৬

শায়েস্তা খান জনপ্রিয় শিক্ষক ছিলেন: উপদেষ্টা ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, শায়েস্তা খান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, ছাত্রনেতা ছিলেন। জনপ্রিয় শিক্ষক ছিলেন। আমি শায়েস্তা খান স্যারের ভাইদের সঙ্গে বাসায় যেতাম। অপত্য স্নেহের বন্ধন ছিল। উনি টেবিলভর্তি খাবার রাখতেন। তাঁকে ভুলে যাওয়া সহজ না। এ ধরনের কালজয়ী মানুষ সমাজে সহজে উঠে আসবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, শিশুকিশোরদের বয়সভিত্তিক খেলা চালুর জন্য শায়েস্তা খান স্যার অনেক কাজ করেছেন। দেশের অন্য কোনো জেলায়ও এ ধরনের কাজ কেউ করেনি। ৫২ বছর স্যারের সাথে ঘনিষ্ঠভাবে ছিলাম। শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই।

তিনি বলেন, মহানগরের শিশুকিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধপ্রবণতা বাড়বে এমন তাড়না ছিল প্রফেসর শায়েস্তা খানের।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত সভায় উপদেষ্টা বলেন, সরকার মেট্রোপলিটন ক্রীড়া সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন, বিধি হবে। আশাকরি বাস্তবায়নে পৌঁছাতে পারব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেন, ১৯৭২ সাল থেকে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা করি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রফিক চৌধুরী। আমি আর স্যার কত হাজার পৃষ্ঠা নষ্ট করেছি মহানগরী ক্রীড়া সংস্থার কনসেপ্ট নিয়ে। শ্রদ্ধা করার মতো লোক সমাজে কম। ৪৩ বছর জুডিশিয়ারিতে আছি। আমরা পড়তে চাই না। আমার জীবনের অনেক মূল্যবান সময় ক্রীড়াঙ্গনে দিয়েছি৷ বয়সভিত্তিক অনেক খেলা আমরা চালু করেছি। মানুষের চরিত্র সম্মান নির্ভর করে কাজের ওপর। আমি প্রফেসর শায়েস্তা খান স্যারকে ভুলব না।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ডেইলি পিপলস ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, আমি সরকারি কমার্স কলেজের ছাত্র। শায়েস্তা খান স্যারের আভিজাত্য, মেধা মনন এখনো স্পষ্ট। এখনো মনে হচ্ছে তিনি ক্লাসে হাঁটছেন। অনেক স্যার পড়িয়েছেন, কিন্তু স্মৃতি থেকে হারিয়ে গেছেন। উনার ব্যক্তিত্বের কারণে স্যারকে ভুলতে দেয়নি। আমার উন্নতি প্রমোশনে স্যার খুশি হতেন, অভিনন্দন জানাতেন।

প্রফেসর শায়েস্তা খানের ছেলে ডা. ইশতেয়াক আজিজ খান বলেন, আমার বাবা একজন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ একজন স্বপ্নদ্রষ্টা। তিনি চট্টগ্রামে বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছিলেন। খেলাধুলা সুযোগ না পেয়ে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বয়সভিত্তিক সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। উনার নাম যেন মুছে না যায়।

প্রফেসর শায়েস্তা খানের মেয়ে ফারজানা জেসমিন খান বলেন, আব্বা খুব পান খেতে পছন্দ করতেন। সবসময় পানের সুগন্ধ ভেসে আসত। আব্বা মুভি লাভার ছিলেন। উনি সবসময় বলতেন, ফিরিয়ে দাও অরণ্য। উনি চাইতেন, ঘরের কাছে খেলার মাঠ গড়ে উঠুক।

প্রফেসর শায়েস্তা খান স্মারকগ্রন্থ ও ডকুমেন্টারি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশো মাহমুদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...