শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান  হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈদগাঁওতে মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ১৯ ডিসেম্বর  ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে বাদে জুমা এ মিছিল শুরু হয়। যা ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রুট অতিক্রম করে বাস স্টেশনে যায়। পরে সেখানে একটি হোটেল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা জামায়াত তাৎক্ষণিক এ কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথির জ্বালাময়ী বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা লায়েক ইবনে ফাজেল। উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন এডভোকেট এস, কে, আহমদ ফারুকী, ঈদগাহ কলেজ শিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ, এনসিপির ঈদগাঁও উপজেলা সমন্বয়কারী তারেকুর রহমান, যুগ্ম সমন্বয়কারী রহিম চৌধুরী, জুলাই যোদ্ধা রুবায়েদ এম, আদেল।

উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক হাকিম আলী, ইসলামপুর ইউনিয়ন জামায়তের সভাপতি শাহাব উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি হারুন অর রশিদ রশিদ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন প্রমুখ।

সমাপনী বক্তব্য দেন ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

এর আগে বিক্ষোভ মিছিল চলাকালে রাজপথ প্রকম্পিত হয়ে উঠে বিভিন্ন স্লোগানে। উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘আমরা সবাই হাদী হবো গুলির মুখে কথা কবো’, ‘লড়ে লড়ে লড়ে যাব, আমরা সবাই হাদি হবো’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘ভারতীয় আগ্রাসন এ বাংলায় চলবে না’, ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী আজাদী’ আজাদী”, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এক হাদী শহীদ হয়েছে লক্ষ হাদী বুক পেতেছে’ প্রভৃতি।

সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির খুনীদের গ্রেপ্তারপূর্বক অবিলম্বে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।তারা হাদীর খুনের ঘটনায় সরকারের চরম ব্যর্থতা রয়েছে বলে উল্লেখ করেন। বক্তৃতাদানকারী জুলাই যোদ্ধারা আবারো রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান তথা জুলাই বিপ্লবের যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার নিশ্চিত করতে হবে।

অন্যথায় তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা টিকিয়ে রাখতে এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সম্মিলিতভাবে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুংকার দেন।

মিছিল ও সমাবেশে জামায়াত, এনসিপি, যুব জামায়াত, ছাত্রশিবির সহ জুলাই যুদ্ধ সমর্থনকারী কয়েক হাজার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...