শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সহস্রাধিক তরুণের অংশগ্রহণে শুরু হচ্ছে ১৯তম জেলা রোভার মুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার-এর উদ্যোগে ১৯তম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার ও ১৯তম রোভার মুট সাংগঠনিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মুটের সার্বিক প্রস্তুতি, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে মহান বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ এবং ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী রোভারদের স্মরণ করা হয়। বিশেষ করে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আবু সাইয়িদ, শহীদ ওয়াসিম, শহীদ ফরহাদ, শহীদ শান্ত ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়াসহ সকল শহীদের প্রতি সম্মান জানানো হয়। বক্তারা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে শহীদদের আত্মত্যাগ অপরিসীম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো শিশু, কিশোর ও যুবাদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। হাতে-কলমে শেখা, দলভিত্তিক কার্যক্রম ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটিং বিশ্বব্যাপী একটি স্বীকৃত শিক্ষামূলক আন্দোলন হিসেবে কাজ করে যাচ্ছে।

আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার প্রায় ৯ শতাধিক রোভার স্কাউট সদস্য, শতাধিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ মোট প্রায় সহস্রাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন। রোভার মুট মূলত রোভার স্কাউটদের এক মহামিলনমেলা, যেখানে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রোভার মুটে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা প্রকৃতির সান্নিধ্যে থেকে নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করবে। প্রযুক্তিনির্ভর জীবনের বাইরে এসে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার মানসিক দৃঢ়তা, সহনশীলতা ও মানবিক সংযোগ তৈরিতে এ মুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের রোভার মুটের থিম নির্ধারণ করা হয়েছে—‘দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে।’

মুটের সকল কার্যক্রম চারটি সাব-ক্যাম্পের মাধ্যমে পরিচালিত হবে। এতে মোট ১৫টি টার্গেটভিত্তিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে— সানরাইজ স্ট্রাইডস, ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস, এক্সপ্লোরার্স ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্রেমস অব ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্যচিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটর্স অ্যারিনা, স্ট্রং স্টেপস ও হিউম্যানিটি মার্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে কাওয়ালি, পুঁথিপাঠ, কবিগান ও গণ-জাগরণী সন্ধ্যা আয়োজন করা হবে। এছাড়া উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার্স নাইট, টপ অ্যাচিভার্স সম্মাননা (পিআরএস, পিএস, শাপলা কাব), সিনিয়র রোভার মেট, প্রাক্তন রোভার রি-ইউনিয়ন ও ভলান্টিয়ার্স নাইটসহ নানা আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা এ বিশাল আয়োজন সফল করতে গণমাধ্যমসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...