রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পাহাড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক শীতবস্ত্র বিতরণ

বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে তীব্র শীত উপশম হওয়ায় পাহাড়ি জনসাধারণের মাঝে মানবিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী বান্দরবান রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় বুধবার(১৭ই ডিসেম্বর) সেনা রিজিয়নের ফুটবল গ্রাউন্ড মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে বান্দরবান রিজিয়ন।এসময় সেনা রিজিয়নের জিএসও-২, মেজর পারভেজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অপরদিকে সীমান্ত সুক্ষার পাশাপাশি মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজি) সেক্টর সদর দপ্তর,এর সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোশারফ বিজিবি পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময়, বান্দরবান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,নবাগত সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তাওকীর আহমেদ এবং ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিকস) মোঃ সেলিম রানা উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে স্থিতিশীল নিরাপদ অবস্থান বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মানবিক কার্যক্রম এই অঞ্চলে সামরিক ও বেসামরিক ভ্রাতৃত্বের নিদর্শন।

সেনাবাহিনী ও বিজিবি’র পক্ষ হতে এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও পরিচালনা করা হবে বলে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...