শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এই ঘটনা ঘটে। তার নাম মো. নুরুল কবির (৪০)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড়ে কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এসময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম ম্যাডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।”

তার এমন মৃত্যুতে শিক্ষক-মহল, ছাত্রছাত্রী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ নামে একজন জানান, নিহত শিক্ষক নুরুল কবির বাশঁখালী ১১ননং পুইছড়ি ইউনিয়নের স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় পুত্র। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে গোডাউন-রাজারহাট সড়কটি প্রশস্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা। সরু সড়কে প্রায়শই যানজটসহ নিয়মিত দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে স্থানীয় মো. শওকত নামে একজন জানান, গোডাউন থেকে সুখবিলাশ – দশমাইল বাজার পর্যন্ত রাস্তা টা প্রশস্ত করার প্রয়োজন অনেক বছর আগে থেকে। এটি এখন প্রশস্ত করে মানুষের দুর্ভোগ লাঘব করা বেশ প্রয়োজন বলে জানান তিনি।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...