শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ তারুণ্যের খনি বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্র দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এতো তরুণ জনশক্তি আর কোথাও নেই।

তিনি বলেন, আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজ যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান, পাঁচ লাখ লোক আজই পাঠানো যাবে। এরই মধ্যে বহু দালাল বলছে যে তোমাকে জাপান পাঠাচ্ছি। আমি তোমাকে কাগজপত্র দিয়ে দেবো। তুমি জাপানি ভাষাতে এক্সপার্ট, জাপানি ভাষার সার্টিফিকেট সেটাও দিয়ে দেব। এজন্য জাপান ঠিক করেছে- জাপানি ভাষায় পরীক্ষাটা তারা নেবে, যাতে আমাদের কাগজের ওপর বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। আমরা এ রকম হলাম কেন? এই বাংলাদেশের মানুষ প্রথমবার বিদেশ যাচ্ছে না।

তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকছে না, এটা সোনার খনির থেকেও যে বেশি গুরুত্বপূর্ণ। এর চেয়ে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা। সাধ্য সাধনা করে তাদের নিয়ে যাবে। এখন অনুরোধ আছে পোল্যান্ডে ইস্ট, ইউরোপের কান্ট্রিতে। প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এ রাস্তাগুলো তৈরি করতে পারি, দালালের কবল থেকে বাঁচতে পারি, নিয়ম শৃঙ্খলাগুলো রাখতে পারি। যেটুকু সাফল্যের কথা আমরা এখন আলোচনা করছি, এটা হলো সামান্য, ওপরের দিকে ভেতরে এখনো ঢুকিনি। সেজন্য জাতি হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এমন একটা ভাগ্যবান জাতি, যেখানে অনন্য সোনার খনি। এ সোনার খনি থেকে যদি আমরা সোনা না আনি আমাদের কপালের কোনো পরিবর্তন হবে না। আমাদের এ সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি, সেই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবো। আমাদের তরুণরা সারা দুনিয়ার যে কোনো তরুণের চেয়ে কম না, শুধু সেই সুযোগটা তাদের দেওয়া।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অনেকে বক্তব্য দেন।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...