শনিবার, ৮ আগস্ট ২০২৬

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ সরকারের নিবন্ধিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে অবস্থিত ইছানগর যুব সংঘ ক্লাবের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হক সুমন, ইউপি সদস্য জেসমিন আক্তার মায়া, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল আলী এবং সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সরোয়ার উদ্দিন কাজাল, মোহাম্মদ শাহ আলম সওদাগর, ফেরদৌস ওয়াহিদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ শামসুদ্দিন উদ্দিন, মো. ইকবাল হোসেন, আকিব জাবেদ ও আজিম আলী বাদল।

এছাড়াও ইছানগর যুব সংঘের কার্যকরী কমিটির সভাপতি শাহারিয়ার মাসুদ, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী পাপন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদ আলম, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন তারিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সেকান্দার হোসেন এবং সদস্য মোহাম্মদ কফিল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইছানগর যুব সংঘের কার্যকরী কমিটির সভাপতি শাহারিয়ার মাসুদ বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আমরা ফ্রি খতনা ক্যাম্পের আয়োজন করেছি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই সংগঠন সবসময় অসহায় ও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা এই সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের শিশুদের জন‍্য এই খতনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...