শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত ইসলামী

মিরসরাই প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের গণ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মিরসরাই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, মিরসরাই থানা শাখার সভাপতি শরিফুল ইসলাম, খৈয়াছরা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হক, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন, শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা প্রমুখ।

সবশেষে মিরসরাই উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মিরসরাই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। আমরা বারবার হোঁচট খাচ্ছি, আমরা স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ নিয়ে ভাগাভাগি করছি। একেকজন একেক সময়ে স্বাধীনতার সোল এজেন্ট দাবি করছে। কিন্তু ঘটনা পর্যালোচনা দেখা যায়, তাদের অনেক তৎপরতা স্বাধীনতা এবং দেশের বিরুদ্ধে। যদি আপনার তৎপরতায় স্বাধীনতার পক্ষে প্রমাণিত না হয়, তাহলে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারেন না। দেশ স্বাধীন হয়েছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য।’

অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘স্বাধীনতার পরে যারা যুদ্ধের সাথে জড়িত ছিলোনা, যারা লড়াইয়ের সাথে জড়িত ছিলোনা, তাদের নেতারা বলেছিলো এই যুদ্ধের সাথে আমরা সম্পৃক্ত না, এটা ছাত্রদের আন্দোলন। তারা কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু দখল করা শুরু করে দিয়েছে। টেম্পু স্টেন্ড দখল করেছে। পাহাড়ে বসবাসরত আদিবাসীরা বিভিন্ন ফলমূল নিয়ে সমতলে নিয়ে আসে। তারা মানুষের কাছে বিক্রি করার জন্য ছোট ছোট খাঁচায় রেখে বিক্রি করে। প্রতিটির খাঁচার জন্য নাকি ২০ টাকা করে চাঁদা দিতে হয় স্বাধীনতার ধৈয্যকারীদেরকে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর যারা দখলদারিত্ব করেছে, জোর করে চাঁদা নিয়েছে, বালু মহাল দখল করেছে, মৎস্য প্রকল্প দখল করেছেন, বাজারের ইজারা পাওয়ার পরও জোর করে ৪০-৩০% পাসেন্ট নিয়েছেন, তারাই হচ্ছে স্বাধীনতা বিরোধী। এই নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...