শনিবার, ৮ আগস্ট ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে (তৃতীয় তলায়) নানা কর্মসূচি গ্রহণ করা হয় ।

গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, নীরবতা পালন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। বিদ্যালয়টির প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী শিক্ষক আব্দুল খালেক মিশু ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক জসীম উদ্দীন। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সে অংশ নেয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি খুরশীদুল জন্নাত।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক পটভূমিকা তুলে ধরে বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে এদিন বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। পাকিস্তানী আর্মির হাত থেকে রেহায় পায়নি বাংলার প্রগতিশীল সমাজ। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, কবি, লেখক, প্রকৌশলী সহ সমাজের নানা ক্ষেত্রের মেধাবী ব্যক্তিত্বরা।

বক্তারা আরো বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস। প্রতিবছর ১৪ ডিসেম্বরের এ দিবস পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস হল সেই দিন যেদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

স্বাধীনতা দিবসের মাত্র দু’দিন আগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ঢাকার রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্বরতার কথা জানাতে, বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দিতে এবং শহীদদের আত্মত্যাগ থেকে নৈতিক ও দেশপ্রেমের শিক্ষা নিতে এ দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে বলে জানান আলোচকরা।

এর আগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক। কর্মসূচিতে ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক নুরুল কবির, পূর্ণাম পাল, এস, এম, তারিকুল হাসান (তারেক) সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে একই ভেন্যুতে মনোমুগ্ধকর নানাডিসপ্লেতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...