শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় মরা মুরগী বিক্রির করার অভিযোগ ও বিক্রেতাকে জরিমানা 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে দিনেদুপুরে মরা মুরগী জবাই করে বিক্রির ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে মোহাম্মদ কালু নামের এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব।

এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে চকরিয়া থানা পুলিশের একটি টিম, চকরিয়া পৌরসভার স্যানিটরি ইন্সপেক্টর হায়দার আলী ও আদালতের পেশকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভা স্যানিটরি ইন্সপেক্টর মোঃ হায়দার আলী বলেন, পৌরশহরের সোসাইটি কাচাঁবাজারে এক মুরগী ব্যবসায়ী মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) রুপায়ন দেব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বাজারের বিভিন্ন মুদির দোকানে মালামাল বিক্রিতে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে মূল্য তালিকার না টাঙ্গালে জরিমানা করার সতর্কতা প্রদান করেন।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, মৃত মুরগী জবাই করে বিক্রির অপরাধে অভিযুক্ত দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই বাজারের মুদির দোকানগুলোকে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী এধরণের অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...