শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভোট কেন্দ্র পরিদর্শন ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ব্লকরেইড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বিষয়ক মহড়া চলছে। এরই অংশ হিসেবে উপজেলার পাড়া-মহল্লায় অবস্থানরত চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশের ব্লকরেইড অভিযান শুরু করা হয়েছে। 

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন চকরিয়ায় থানায় যোগদান করার পর থেকে পুলিশের একটি আভিযানিক দল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ ব্লকরেইড দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেনের নেতৃত্বে শুরু হওয়া ব্লকরেইড অভিযানে সাধুবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ। এসময় ওসি মনির হোসেন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এসময় এলাকাবাসী পুলিশের এধরণের অভিযান অব্যাহত রাখার জন্য ওসির কাছে অনুরোধ করেন।

চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন গতকাল উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি এলাকায় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয় এলাকাবাসীকে আশ্বস্থ করেন তিনি।

পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার লক্ষ্যে এবং আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

এসময় তিনি ভোট কেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও আশপাশের সার্বিক পরিবেশ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি কার্যক্রম এবং তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...