বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ল্যাবরেটরি হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শিপনের পরিচালনায় এবং কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদিঘী জামে মসজিদের খতিব।
এসময় সংগঠনের মহানগর আওতাধীন বায়েজিদ থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার ১৩ সদস্যবিশিষ্ট এবং বন্দর থানাধীন ১৭ সদস্যবিশিষ্ট শাখা শ্রমিক পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. খোকন ও রাসেল, প্রচার সম্পাদক নূরনবী ও মোহাম্মদ আলী আজগর, পূর্ণবাসন সম্পাদক মোহাম্মদ তানভীর প্রাণ, সম্পাদক হারুন চৌধুরী কবিরসহ থানা ও শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক শ্রমিক নেতাকর্মী।
