মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব : স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আমাদের হাতে সময় বেশিদিন নাই, ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় বেলার এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস, বিডিএস ভর্তি পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন এবং CATHLAB এর কার্যক্রম উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম আর সিলেটের ছেলেমেয়েদের নার্সিং পড়ার আগ্রহ কম। নার্সিং পেশাকে তারা অসম্মানজনক মনে করে। যার কারণে দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের হাসপাতাল গুলোতে নার্স নিয়োগ দিতে হয় । তিনি এই জেলার ছেলেমেয়েদেরকে নার্সিং পেশায় আসার আহবান জানান এবং এ পেশার কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।

উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি। তিনি জেলার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো চিকিৎসা খাতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: তসলিম উদ্দিনের সভাপতিত্বে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আনিসুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডা: ওমর ফারুক ইউসুফ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আরও পড়ুন

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) রাতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ এপ্রিল)...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে...