শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হাতিয়াবাসীর মিলন মেলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী

শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নির্বাচিত হলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শান্তির জনপদে পরিণত হবে। তিনি শামীমকে ‘আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক’ হিসেবে আখ্যায়িত করে তার বিপুল বিজয়ের ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেন।

তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন হলে আয়োজিত চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, হাতিয়া আসন থেকে বিএনপির সমর্থনে নির্বাচন করছেন আন্দোলন সংগ্রামের পরিক্ষিত সৈনিক মাহবুবের রহমান শামীম। সে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছে, আন্দোলনে যেমন সফল হয়েছে, নির্বাচনেও সফল হবে। ইনশাআল্লাহ শামীম বিপুল ভোটে জয়ী হবে।

তিনি জোর দিয়ে বলেন, সে নির্বাচিত হলে হাতিয়ার মর্যাদা বেড়ে যাবে। হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাড়াবে। হাতিয়ার মানুষের মূল্যায়ন হবে এবং হাতিয়া শান্তির জনপদে পরিনত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি তার বক্তব্যে হাতিয়ার জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, হাতিয়া সামুদ্রিক সম্পদ এবং মৎস্য আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এখানকার অধিবাসীরা দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে। হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙ্গন।

তিনি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধ ও হাতিয়ার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করার এবং দ্বীপটিকে একটি সমৃদ্ধ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করার অঙ্গীকার করেন।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু, হাতিয়া বিএনপি নেতা আব্দুর রহমান, সারোয়ার শামীম, মো. আজাদ, আতাউর রহমান ফরহাদ, আমিরুল হায়দার সাজ্জাদ, সাব্বির উদ্দীন মাসুম, ফাহিম উদ্দীন, সুমন তালুকদার, প্রভাষক আলতাফ আজীম, মো. আলী, সাইফুল্লাহ মনির, গোলাম কিবরিয়া শরীফ, মো. হ্যাপি, মনির শাওন, রিয়াজ মাহমুদ, শরিফুল ইসলাম দুখু, কবির মাহমুদ সহ চট্টগ্রামস্থ বিপুল সংখ্যক হাতিয়াবাসী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...