শনিবার, ৮ আগস্ট ২০২৬

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গণঅভ্যুত্থান–পরবর্তী আগামী জাতীয় নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। ইতিহাস আমাদের হাতে এমন সুযোগ বারবার দেয় না।”

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।

বিগত সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তিনি বলেন, “আগেও আমরা নির্বাচন দেখেছি। যেকোনো সুস্থ মানুষ বলবে—ওগুলো নির্বাচন নয়, ওগুলো প্রতারণা।”

তিনি জানান, এবারকার নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো সাধারণ নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব।

আগামী নির্বাচন ও গণভোটকে জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,“নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে বদলে দিতে পারি—নতুন বাংলাদেশের ভিত এখানেই গড়ে উঠবে।”

গণভোটে ভোটারদের সচেতন করায় গুরুত্ব দিয়ে তিনি বলেন,“ভোটারদের বোঝাতে হবে—আপনারা মন ঠিক করে আসুন, ‘হ্যাঁ’ দেবেন, নাকি ‘না’—সিদ্ধান্ত নিয়ে আসুন।”

ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন,“আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই সরকার তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।”

তিনি প্রত্যেক ইউএনওকে নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন।

সদ্য যোগদান করা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।নারী ভোটারদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন,“নারীরা যেন ঠিকভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”

অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয় হতে ইউএনওদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন,“ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়।”তাই নির্বাচন-সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল হওয়ার পরামর্শ দেন।

নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন,“নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজ করবেন—এখন থেকেই পরিকল্পনা নিন।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...