শনিবার, ৮ আগস্ট ২০২৬

সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু, অর্থবহ ও স্বচ্ছভাবে আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বুধবার ( ১০ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে সিইসি’র সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনকে বলেন, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য তাঁর পক্ষ থেকে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব, তিনি তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করবেন। ‘যতটা দেওয়ার সুযোগ আছে, তার থেকেও বেশি দেবেন, কম দেবেন না’-রাষ্ট্রপতির এমন মন্তব্য উল্লেখ করেন ইসি সচিব।

ইসি সচিব আরও বলেন, বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সর্বশেষ নিবন্ধন অবস্থা এবং নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি ব্যালট পেপারের রং, মুদ্রণ পদ্ধতি, ভোটারদের কাছে সরবরাহের উপায়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন এবং গণনার পদ্ধতি- এসব বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান এবং কমিশন তাঁর কাছে সব তথ্য উপস্থাপন করে।

ইসি সচিব জানান, পোস্টাল ভোট নিয়ে রাষ্ট্রপতির বিশেষ আগ্রহ রয়েছে। তিনি এ ব্যবস্থার প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন। কমিশনের পক্ষ থেকে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করলে রাষ্ট্রপতি এর প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

সচিব আরো জানান, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে। ভাষণের শেষ মুহূর্তের প্রস্তুতি ও বিষয়বস্তুর চূড়ান্ত পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...