মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম পিআইডির উদ্যোগে বান্দরবানে  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ( ১০ ডিসেম্বর) বান্দরবান সদর উপজেলা সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায়, পিআইডি চট্টগ্রাম এ মত বিনিময় সভার আয়োজন করে। এতে বান্দরবানের সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন ।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, মেডিকেল অফিসার অভিজিৎ ঘোষ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা প্রমুখ।

তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান সময়ে গুজব ও মিথ্যা নিউজ বা ফেইক নিউজ সমাজে অনেক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। গুজবের কারনে সমাজের অনেকে বিভ্রান্ত হন, না জেনে শুনে কোন বিষয় বিশ্বাস করে থাকেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেন। এতে করে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, মানুষ আতংকে ভুগতে থাকে। তাই গুজবের বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরো সচেতন থাকতে হবে। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশেষ করে তথ্য অধিদফতর গুজব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে ।

মুক্ত আলোচনায় অংশ নেন বান্দরবান পার্বত্য জেলার প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যাতি চাকমা, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মংখিং মারমা, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবুল বাশার নয়ন প্রমূখ।

মুক্ত আলোচনায় সাংবাদিকগণ বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এ,আই অ্যাপস ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও, অডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ ধরনের গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, ব্যক্তিগত সম্মানহানি ঘটাচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণকে সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । আগামী নির্বাচনে সচ্চতা, জবাবদিহিতা ও একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশ উপহার দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা তাদের ন্যায়নিষ্ঠতা, পেশাগত সততা ও দায়িত্ববোধ দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাহায্য করবেন। তাদের নিরপেক্ষ প্রতিবেদনে জনগণ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে ।

সভাপতির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, গুজব শনাক্তকরণে গণমাধ্যমগুলোর নিজস্ব ফ্যাক্টচেকার থাকা দরকার। বিকল্প উৎস হতে তথ্য যাচাই, গুজবের বিপরীতে প্রকৃত তথ্য প্রচার করে গণমাধ্যম গুজবকে প্রতিহত করতে পারে। গুজব প্রতিরোধে আরও একটি কার্যকর উপায় হলো মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতা। যার ফলে একজন পাঠক বা দর্শক গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ, সমালোচনা ও মূল্যায়ন করতে সক্ষম হবে এবং সহজেই প্রকৃত সংবাদ ও গুজবকে আলাদা করতে পারবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...