শনিবার, ৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে পথসভায়- এরশাদ উল্লাহ

বিগত সময়ে ক্ষমতায় না থেকেও সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদের সেবা করতে 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, বিগত ১৫ বছর ক্ষমতায় না থেকেও আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোয়ালখালীবাসীর সেবা করার। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছে, এখন বিজয়ী করার দায়িত্ব আপনাদের। “

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ হবে না। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শাকপুরা চৌমুহনী বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এইদিন বেঙ্গুরা স্টেশন, দাশের দিঘির পাড় ও কালাইয়ার হাটে পথসভায় অংশ নেন তিনি।

এসময় গাড়ি বহরে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা মেহেদী হাসান সুজন, শওকত আলম, নুরুল করিম নুরু, আবু আকতার, সরোয়ার আলমগীর, আজম খান, আবদুল আওয়াল মঞ্জু, শফিকুল ইসলাম শাহীন, মহিলা নেত্রী শাহেদা আক্তার শেফু, যুবদল নেতা জসিম উদ্দিন, মো.ইকবাল, মহসিন খোকন ও শ্রমিক দল নেতা মিজানুল হকসহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...