শনিবার, ৮ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল শিশু আনাছের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণহীন গতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসে সেখানেই ঘটে তার মর্মান্তিক মৃত্যু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে খেলছিল শিশুটি। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করেন।

আনাছের মা কান্নাজড়িত কন্ঠে জানান, আমার সন্তান একটু দূরে খেলছিল। হঠাৎ দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে তুলে দেয়। হাসপাতালে নেয়ার পরও বাঁচানো গেল না।

এদিকে স্থানীয়রা জানান, নাজিরহাট পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এসব যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে আবাসিক এবং জনবহুল সড়কে দ্রুতগতি নিয়ে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা বলেন, অটোরিকশা দূর-দূরান্তে যাতায়াত করছে, কিন্তু কোন নিয়ম-শৃঙ্খলা নেই। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...