বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে কমিটিতে ’

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিরার ‘কিং অব কুমিরা’ কনভেনশন হলে আয়োজিত সভায় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে মতবিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিন বলেন, “নির্বাচন পরিচালনা কমিটিতে কোনোভাবেই খারাপ বা বিতর্কিত ব্যক্তিকে স্থান দেওয়া যাবে না। সমাজে স্বীকৃত ইয়াবা সেবনকারী, গাঁজা বা মদখোর কেউই দলের নেতৃত্বে থাকা সত্ত্বেও নির্বাচন পরিচালনায় যুক্ত হবে না।”

তিনি ত্যাগী, গ্রহণযোগ্য ও সৎ নেতাদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন,১ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারি,২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া,পৌরসভার সাবেক কমিশনার শামসুল আলম আজাদ,৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন,৭ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মনির,৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কামাল,৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা ঘিরে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো কনভেনশন হল প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...