বুধবার, ২২ জুলাই ২০২৬

‘অস্ত্রধারীদের স্থান নেই রাউজানে’ : পুলিশ সুপার নাজির আহমেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প এবং মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান।

সোমবার পরিদর্শনকালে তিনি থানার বারাক, অস্ত্রাগার, ডাইনিং, হাজতখানা, মালখানা এবং ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রতিটি স্থাপনার শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনা তিনি নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দায়িত্বশীলতা, শৃঙ্খলা বজায় রাখা, পেশাদারিত্ব উন্নয়ন এবং জনগণের প্রতি আন্তরিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন,“রাউজান এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে আরও গতি আনতে হবে। অস্ত্রধারী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনোভাবেই রাউজানে থাকতে পারবে না।”

এ সময় তিনি গোয়েন্দা নজরদারি জোরদার, বিশেষ অভিযান পরিচালনা, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালীকরণ ও সমন্বিত উদ্যোগ বৃদ্ধির নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন,“নিয়মিত টহল বৃদ্ধি ও আকস্মিক চেকপোস্ট পরিচালনা করলে অপরাধের সুযোগ কমে যায়। বিট পুলিশিং কার্যক্রমেও আরও জোর দিতে হবে।”

পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্স সদস্যদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। সবাইকে মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন,“ফোর্সের মনোবলই সাফল্যের মূল ভিত্তি। আপনাদের সততা, সাহস ও নিবেদনই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করবে।”

পুলিশ সুপার বলেন,“নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে। দেশের স্বার্থে আইন মেনে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি টহল বৃদ্ধি, তথ্য সংগ্রহ জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...