বুধবার, ১৩ মে ২০২৬

ফটিকছড়িতে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস দিয়ে আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়েশা সিদ্দীকা ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়ির প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী বলে জানান বাড়ির লোকজন।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

এতে লেখা ছিল – ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো’।

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ- আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

আরও পড়ুন

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...