শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল সিমেন্ট মিলস লিঃ-এর স্পোর্টস কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ফুটবল মাঠে এ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের প্ল্যান্ট হেড এসবি বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের এজিএম কাজী শাহে এমরান, এইচআর হেড (অব.) লে. কমান্ডার মোহাম্মদ ইকবাল মাহমুদ, ইলেকট্রিক্যাল হেড মো. ইয়াকুব নবীসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রিমিয়ার সিমেন্টের নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান তিশা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. নুরুল আলীও উপস্থিত ছিলেন।

স্পোর্টস কার্নিভালে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামী সাত দিনব্যাপী এ আয়োজন চলবে।

উদ্বোধনী বক্তব্যে প্ল্যান্ট হেড এসবি বড়ুয়া বলেন, “শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। কর্মব্যস্ততার মাঝেও নিয়মিত খেলাধুলার চর্চা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...