শনিবার, ৮ আগস্ট ২০২৬

পুলিশের ভুলে ৭ বছরের শিশু বন্দী: আদালতের আদেশে মুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের অবহেলার কারণে তিন দিন আটক থাকার পর মুক্তি পেয়েছে সাত বছরের এক শিশু। সোমবার গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আদালতের আদেশে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শুক্রবার নগরের ষোলশহর এলাকা থেকে একটি অপহরণ মামলায় মায়ের সঙ্গে ওই শিশুটিকেও গ্রেপ্তার করে পুলিশ। অথচ শিশু আইন অনুযায়ী নয় বছরের নিচের কোনো শিশুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার বা আটক রাখার সুযোগ নেই।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল অসুস্থ বড় ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান আনোয়ারা বেগম। এ সময় তার পাশ থেকেই নিখোঁজ হয়ে যায় চার বছরের রামিম। বহু খোঁজাখুঁজির পর সাত মাস পর গত শুক্রবার পাঁচলাইশ থানায় অপহরণ মামলা দায়ের করেন তিনি।

অভিযোগে বলা হয়—হাসপাতালের বারান্দা থেকে সাত বছরের শিশু ও তার মা রামিমকে খেলার কথা বলে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ামাত্রই পাঁচলাইশ থানা পুলিশের এসআই এনামুল হক মা ও শিশুটিকে ষোলশহর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

শুক্রবার গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলেও শিশুটিকে এজলাসে হাজির করা হয়নি। অবকাশকালীন কার্যক্রম চলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশে তাকে পাঠানো হয় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে।

বিষয়টি জানাজানি হলে রোববার চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর শিশুটির জামিন আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে শিশুটিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ইমরান খান বলেন, “আদালতের আদেশ পাওয়ার পর শিশুটিকে সমাজকর্মীর তত্ত্বাবধানে তার অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে।”

শিশুটির বাবা, যিনি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজে শ্রমিক হিসেবে কাজ করেন, ক্ষোভ প্রকাশ করে বলেন—“পুলিশ কোনো তদন্ত, সাক্ষ্য কিংবা প্রমাণ ছাড়াই আমার স্ত্রী ও শিশুকে আসামি করেছে। আমার সন্তানকে ছেড়ে দিলেও তার মা এখনো কারাগারে। যারা বিনা কারণে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন,“বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...