বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর )নগরীর তানজিমুল মুসলিম এতিমখানায় এই মাহফিল আয়োজিত হয়।
দোয়া মাহফিলের বক্তারা বেগম খালেদা জিয়াকে জনগণের অধিকার রক্ষার অনমনীয় নেতৃত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে তার বিকল্প নেই। বাংলাদেশের স্বৈরশাসন থেকে গণতন্ত্রে উত্তরণের লড়াই-সংগ্রামে তার ভূমিকা ছিল অনিবার্য।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মাইনুদ্দিন মোহাম্মদ শহীদ (চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা ও সাবেক ছাত্রনেতা), আকবর হোসেন (নগর যুবদলের সাবেক সদস্য) এছাড়াও, বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত চট্টগ্রাম মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আর এইচ/
