বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হাটহাজারী থেকে নাম পরিচয়বিহীন আনুমানিক ৩৫ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে উল্লেখিত স্থানে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নাইনে ফোন দেয়। পরে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। খুব ভোরে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বুধবার বেলা ১২ টার দিকে এ প্রতিবেদককে লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তে পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

আরও পড়ুন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...