মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব ৬ পরিবার, ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের এবাদুল্লাহ পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাথমিক ধারণা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে এবাদুল্লাহ পাড়া এলাকার সাইফুল ইসলামের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম জানান, “দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে সর্বপ্রথম আমার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজে আসেনি।”
তীব্র গরম এবং বেড়ার বসতঘর হওয়ায় আগুন দ্রুতই পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে যে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হলেন, মনিরের ছেলে রাহামত উল্লাহ, মনিরের ছেলে নাছির উদ্দিন, মনিরের ছেলে সাইফুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে আবু তাহের (প্রতিবন্ধী), স্বামী পরিত্যক্ত মুর্শেদা বেগম, চাঁদ মিয়ার ছেলে ছৈয়দ নুর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে মগনামা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বদিউল বলেন, “আগুন লাগার পরপরই আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং দেখতে পাই ছয়টি পরিবারের (বেড়ার) বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তার কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন গৃহহীন অবস্থায় রয়েছে।
তিনি নিশ্চিত করেন যে, সরকারিভাবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।

ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন যে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্যানেল চেয়ারম্যান বদিউল জানান, রাস্তার কাজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে না পারলেও, দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছে, এই নিঃস্ব পরিবারগুলোকে দ্রুত টিন ও গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হোক, যাতে তারা দ্রুত মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...