মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহি কমিটিতে চট্টগ্রামের বশর-শাহজাদা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দেশের ক্রীড়াঙ্গনের সবচাইতে মর্যাদাশীল সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। কক্সবাজারে অনুষ্ঠিত এজিএম শেষে অনুষ্ঠিত হয় নির্বাচন।

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। মোট ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদ গুলো নির্বাচনের মাধ্যমে পুরন করা হয়।

এবারের নির্বাচনে চট্টগ্রামের দুই ক্রীড়া সংগঠক নির্বাহি সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন সৈয়দ আবুল বশর এবং শাহজাদা আলম।

এদের মধ্যে সৈয়দ আবুল বশর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এবং মোঃ শাহজাদা আলম বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেন।

২০২৪ সালে দেশে পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের সকল ক্রীড়া সংস্থা এবং ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করে। আর সে এডহক কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় স্থান পান সৈয়দ আবুল বশর। এর আগে তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সহ নানা পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরও ছিলেন সৈয়দ আবুল বশর। দীর্ঘ দিন ক্রীড়াঙ্গনে কাটানো এই ক্রীড়া সংগঠক এবার জায়গা পেলে অলিম্পিক এসোসিয়েশনের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্টানে।

অপরদিকে মোঃ শাহজাদা আলম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সহ নানা দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সাবেক এই জাতীয় কারাতেকার ২০২৪ সালে পট পরিবর্তনের পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন। এবার তার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি পালক।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহি কমিটিতে জায়গা পেলেন বরেন্য এই ক্রীড়া সংগঠক। সৈয়দ আবুল বশর এবং শাহজাদা আলমের এবারের বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহি কমিটিতে জায়গা পাওয়ার ফলে একটা রেকর্ডও হলো। প্রথমবারের মত চট্টগ্রামের দুই জন ক্রীড়া সংগঠক অলিম্পিক এসোসিয়েশনের মত মর্যাদাপূর্ন প্রতিষ্টানের নির্বাহি কমিটিতে জায়গা পেল।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...