মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

গত ১৬ বছর দুর্নীতি ছিল, এখনো আছে: সন্দ্বীপে উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সন্দ্বীপের উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতি গত ১৬ বছর ছিল, বর্তমানেও আছে। দুর্নীতি দূর না হলে নতুন করে উন্নয়নকাজ অনুমোদন দেওয়া হবে না।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন। সন্দ্বীপে চলমান বিভিন্ন উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে এ সময় উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন।

সভায় প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, অভ্যন্তরীণ নৌপরিবহন বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময়ে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন দাবি ও প্রশ্নের জবাব দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় অংশগ্রহণকারীরা ভাসানচর ও উড়িরচরের সঙ্গে নোয়াখালীর সীমানা বিরোধ মীমাংসার দাবি জানালে উপদেষ্টা বলেন, ‘আমি সরকারের অংশ হিসেবে কোনো নির্দিষ্ট জেলার পক্ষে কোনো তৎপরতা চালাতে পারি না।’

সভায় উপস্থিত কয়েকজন চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সীমানা যৌথ সমীক্ষার মাধ্যমে পুনর্নির্ধারণের দাবি জানান। এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মফ জাহিদুল আলম মিঞা বলেন, সন্দ্বীপের মানুষ আবেদন করলে তারা এমন উদ্যোগ নিতে পারেন।

এর আগে শনিবার (৩০ নভেম্বর) উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিজের জন্মভূমি সন্দ্বীপে যান। এ সময় নৌপরিবহন সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তার সফরসঙ্গী হিসেবে সন্দ্বীপে যান।

উপদেষ্টা সন্দ্বীপের গুপ্তছড়া সড়কের চলমান উন্নয়নকাজ, আমীর মোহাম্মদ ফেরিঘাটে নির্মাণাধীন সংযোগ বন্দরের কাজ (কানেক্টিং পোর্ট) এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। চলমান প্রকল্পগুলোর কাজের মান, নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সন্দ্বীপে এসে বিদ্যুতের খুঁটি আর রাস্তার যে অনিয়মের চিত্র দেখলাম, তাতে নতুন উন্নয়নকাজের কোনো অর্থ নেই।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...