রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিলপুরে নূরানী মিলাদ মাহফিল: নাত–কেরাত প্রতিযোগিতায় সেরাদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার উত্তর বিলপুরে সুন্নি জাগরণ ঐক্য পরিষদের উদ্যোগে হযরত গাউছে পাক আবদুল কাদের জিলানী (রাঃ) এবং খাজা মঈনুদ্দিন চিশতী (রাঃ)-এর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উত্তর বিলপুর কাদেরিয়া চিশতিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের উদ্বোধক হিসেবে ছিলেন উত্তর বিলপুর আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ আল-কাদেরী।

প্রধান অতিথি হিসেবে বয়ান করেন বিজয় টিভি, এশিয়ান টিভি ও বাংলাদেশ টেলিভিশনের আলোচক, শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দিন ।প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশের জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নঈমী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন দক্ষিণ খিরাম আঞ্জুমুন্সী জামে মসজিদের হাফেজ মাওলানা মো. আবু সালেহ আনোয়ারী, মধ্যম বিলপুর আজগর আলী তালুকদার বাড়ি শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম এবং খতিব সৈয়দ বাড়ী জামে মসজিদের হাফেজ মাওলানা মাহামুদুল করিম কাদেরী।

মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর বিলপুর কাদেরিয়া চিশতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল ওয়াজেদ কাদেরী।

এর আগে বিকেলে নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪০ জন প্রতিযোগী অংশ নেন। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব, মো. দিদার, মো. খোরশেদুল আলম, এস্কান্দার মিয়া, মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম, হাফেজ মোহাম্মদ খোরশেদুল আলম, প্রবাসী সাদ্দাম, জাবেদ, আব্দুল্লাহ, বিশাল, পারভেজ, সালাউদ্দিন ও মো. মুস্তাফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...