মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

১ একর জমি উদ্ধার অবৈধ দখলদারদের কাছ থেকে

আমবাগান-ঝাউতলা এলাকায় রেলওয়ের অভিযানে ১৫০টি দোকান ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর আমবাগান ও ঝাউতলা এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেলওয়ের আমবাগান এবং ঝাউতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে আমবাগান এবং ঝাউতলা এলাকায় সড়কের দুইপাশে থেকে ১৫০টি ছোট-বড় দোকান-ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, আমবাগান এলাকায় রেলওয়ের জমি থেকে উচ্ছেদ অভিযানে ৭০টি ছোট-বড় দোকান-টিনশেট ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৪০ শত জমি উদ্ধার করা হয়েছে।

ঝাউতলা এলাকায় অপর অভিযানে ৮০টি ছোট-বড় দোকান-টিনশেট ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৬০ শত জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সব মিলে মোট ১৫০টি কাঁচা-পাকা দোকান, ঝুপড়ি ও টিনশেড ঘর এবং এক একর জমি উদ্ধার করা হয়েছে।

অভিযানে সিএমপির পুলিশ, জিআরপি পুলিশ এবং আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...