বুধবার, ১৩ মে ২০২৬

আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে ৪০ কি.মি. মহাসড়ক জুড়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড (আংশিক আকবরশাহ-পাহাড়তলী) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে নগরীর একেখান মোড় থেকে সীতাকুন্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে এ মানববন্ধন চলে দুপুর পর্যন্ত। ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্পটে সীতাকুন্ড উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও মহানগরীর ২টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে আসলাম চৌধুরীর মনোনয়ন দাবি করে শ্লোগান দেন ও বক্তব্যে এর যৌক্তিকতা তুলে ধরেন।

এসময় বিভিন্ন স্পটে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম জননেতা। কেবল রাজনৈতিক কারণে চার দফায় তিনি প্রায় ১১ বছর জেলখানায় কাটিয়েছেন। নিজের ব্যবসা বাণিজ্য, ধন-সম্পদ বিসর্জন দিয়ে দলের নীতি আদর্শ ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার সবস্তরের মানুষের জন্য কাজ করেছেন। কারাগারে থাকা অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হলেও যিনি মনোবল হারাননি, কোনো আঁতাত করেননি এই রকম দৃঢ় প্রত্যয়ী নেতাকে মনোনয়ন না দেয়া একধরণের অবজ্ঞার শামিল।

বক্তারা বলেন, চতুর্থবার গ্রেফতার হয়ে একটানা প্রায় সাড়ে ৮ বছর কারাগারে বন্দী থাকার পরও তিনি আপোষ করেননি। রাজনীতি জীবনের শুরু থেকেই আসলাম চৌধুরী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখে দূর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। হামলা-মামলা, জেল-জুলুম, নির্যাতন কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। এমন আদর্শবান মানুষ দলীয় মনোনয়ন না পাওয়ায় শুধু সীতাকুন্ড কিংবা চট্টগ্রামবাসী নয়, পুরো জাতি আজ হতভম্ব।

বক্তারা আরও তুলে ধরেন, চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের আপনজন হিসেবে আসলাম চৌধুরীর যে অনন্য অবস্থান তার সাথে কারো তুলনা চলে না। নানা ব্যানার ফেস্টুনে তাই এই এলাকার মানুষ আসলাম চৌধুরীর কর্মযজ্ঞকে তুলে ধরে নানা আবেগী শ্লোগানে রাজপথকে উত্তাল করে তুলেছে। “জেলখানার আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই“হৃদয়গ্রাহী এমন শ্লোগান খুব সহজেই আন্দোলিত করেছে মানবন্ধনে অংশ নেয়া মানুষের হৃদয়কে। বিএনপি তথা জিয়া পরিবারের জন্য সর্বোচ্চ ঝুঁকি নেয়া সীতাকুন্ডের সিংহ পুরুষ আসলাম চৌধুরীর মনোনয়ন সময়ের দাবি।

সাধারণ মানুষের দাবি, এরকম মানবিক ও পরোপকারী মানুষ যদি এমপি নির্বাচিত হন, তাহলে এলাকার উন্নয়ন হবে নিশ্চিত। কোনো মানুষ আসলাম চৌধুরীর নিকট থেকে খালি হাতে ফিরেছেন এমন নজির নাই। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সামগ্রিক উন্নয়নে আসলাম চৌধুরী নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। অর্থবিত্ত থাকার পরও শহরে তার কোনো বাড়ী নেই, তিনি এলাকাতেই থাকেন। এমন এলাকাপ্রিয় মানুষ নমিনেশন না পেলে সেটা দূর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।

মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজনও অংশ নিয়ে বক্তৃতার মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...