বুধবার, ১৩ মে ২০২৬

সাতকানিয়ায় অস্ত্রসহ দুই কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই কিশোরকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাদাহা ৮নং ওয়ার্ডের দক্ষিণ বিল্লা পাড়া বসন্ত পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে।

আটকৃতরা হলেন, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২২) ও নুরুল আলমের ছেলে মিনারুল আলম (১৯)।আটককৃত দু’জনই ছদাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, আটককৃতরা ইয়াবা সেবন অবস্থায় ছিল। তাদের দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২টি শর্টগানের কার্তুজ (লিডবল), ১টি লোহার স্টিক, ৩টি স্মার্টফোন, ৬টি বাটন ফোন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃত দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

আটককৃত মোহাম্মদ তারেকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলার ওয়ারেন্টও রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে, হত্যা মামলাসহ ৪টি রয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...