রাঙ্গামাটির বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা মহিলা নেত্রী ও সাবেক বিএনপির প্রার্থী মৈত্রী দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু সহ রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং ব্রিজ হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি মধ্যে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো,জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ মোঃ আলী বাবর,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ এস, এম, শফিউল আজম,জেলা বিএনপির যুগ্ম সাধারণ ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ নুরুন্নবী নবী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। এই সংগঠন সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে।
বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা জরুরি। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। তাই সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের আস্থার ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
আর আর /
