মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পানছড়িতে ডাকসু সদস্য হেমা চাকমা ও চবির এরিনা চাকমাকে গণসংবর্ধনা

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সদস্য হেমা চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিজয়ী এরিনা চাকমা-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং পূজগাং ইউনিয়ন পরিষদ ও পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। সঞ্চালনায় ছিলেন পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীড়া দেবী চাকমা, হেমা চাকমার বাবা ও চেঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, সদর ইউপি চেয়ারম্যান উচিৎ ময় চাকমা, উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, এবং সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমাসহ স্থানীয় বিশিষ্টজনরা।

বক্তারা বলেন, “পাহাড়ের মেয়েরা আর পিছিয়ে নেই—হেমা ও এরিনা তার উজ্জ্বল উদাহরণ। তাঁরা শুধু পরিবারের নয়, পুরো পার্বত্য এলাকার গর্ব।” তাঁরা আরও বলেন, “অধ্যবসায় ও আত্মবিশ্বাস নিয়ে তরুণ প্রজন্ম এগিয়ে এলে পাহাড়ের উন্নয়ন আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা।

নিজেদের বক্তব্যে হেমা চাকমা ও এরিনা চাকমা শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহমূলক দিকনির্দেশনা দেন। তারা বলেন, “পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সব প্রতিযোগিতায় জয় সম্ভব।”

এর আগে আয়োজকদের পক্ষ থেকে দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...